সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলা বাজার এলাকায় বৃহস্পতিবার বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: গোপি নাথ সরকার, সোহাগ হোসেন ও রেনুকা খাতুন।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, ঢাকা থেকে নাটোরগামী মামুন পরিবহনের একটি বাস বেপরোয়া চালিয়ে যাবার সময় বিপরীতমুখী তাড়াশ থেকে সলঙ্গাগামী লেগুনাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষক গোপি নাথের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ৬ লেগুনা যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।
এদিকে, বাস ও লেগুনা আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: