বান্দরবানের তমব্রু সীমান্তে আটকে পড়া রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং করছে মিয়ারমারের সীমান্তরক্ষি বাহিনী বিজিপি।
শনিবার ভোর থেকে বিজিপি সদস্যদের এ মাইকিং ফলে সেখানে আটকে পড়া রোহিঙ্গাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মিয়ানমারের মংডু থেকে বিতরণের সময় বান্দরবানের তমব্রু সীমান্তের নো- ম্যানস ল্যান্ডে আটকা পড়ে আছে ৩ থেকে ৫ হাজার রোহিঙ্গা। এতোদিন তারা নিজেদের মতো করে সেখানে বসবাস করলেও শনিবার সকাল থেকে মিয়ানমার সেনাবাহিনী তাদের চলে যেতে বলেছে।
ধারণা করা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশইন করার পরিকল্পনাতেই এ মাইকিং করা হচ্ছে।
গত বছরের ২৫ আগস্ট থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: