জেলার খবর

ঈদের ৩ দিন আগে মহাসড়কে সবধরণের ট্রাক চলাচল বন্ধ

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে সব ধরণের ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার গাজীপুরের চন্দ্রায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

যানজট ও ভোগান্তি রোধে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে জানান কাদের।

বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টির অজুহাতে রাস্তা মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনবো না বলেও মন্তব্য করেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, ঈদের তিন দিন আগে সড়কে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল করবে না। এছাড়া গার্মেন্টস মালিকরা যেন তাদের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেন সেজন্য মন্ত্রী তাদের প্রতি আহ্বান জানান।

সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়কমন্ত্রী।

বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে একপ্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও গণতন্ত্রের ক্ষতি হবে না।

তবে আমরা চাই তারা নির্বাচনে আসুক—একতরফা নির্বাচনের ফাঁদে আমরা পড়ব না, বিএনপি না আসলেও অন্য দলগুলোর অংশ গ্রহণে নির্বাচন হবে জানান তিনি।

এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ৪ লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শন।

গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুরে সাসেসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, সড়ক পরিহন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ