জেলার খবর

বিএনপি, যার কোনো নীতি নেই: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বিএনপি এমন একটি দল যার কোনো নীতি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সারাদেশের মানুষ খুলনা সিটির নির্বাচন প্রক্রিয়াকে প্রশংসা করেছে কিন্তু বিএনপি এ নিরেপক্ষ ও সুষ্ঠু সুন্দর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানারকম কথা বলছে—এ কথা জানিয়ে তিনি বলেন, বিএনপির একটা চারিত্রিক বৈশিষ্ট ভালোকে খারাপ বলা আর খারাপকে ভালো বলা।

শনিবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে জেলেদের মাঝে পুনঃবাসনের চাল বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশন দক্ষতার সাথে রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সফলতার সাথে করেছে—এ কথা উল্লেখ করে তোফায়েল বলেন, কোনো জয়গায় প্রশ্ন উঠেনি কিন্তু বিএনপি স্বপ্ন দেখে তত্ত্বাবধায়ক সরকারের—তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

সংবিধান অনুসারে নির্বাচন হবে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ সম্মানিত হয়েছে প্রসংশিত হয়েছে।

নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে— বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক বিশ্বে রোল মডেল বলে অভিমত ব্যক্ত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ