জেলার খবর

বকেয়া বেতনসহ ১৩ দফা দাবি: বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক অসন্তোষ

বকেয়া বেতনসহ ১৩ দফা দাবি: বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক অসন্তোষ
বকেয়া বেতনসহ ১৩ দফা দাবি: বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক অসন্তোষ

বকেয়া বেতন ভাতা প্রদানসহ ১৩ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অষ্টম দিন- রোববারেও অব্যাহত রয়েছে।

আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি অষ্টম দিনেও অব্যাহত রয়েছে।

শ্রমিকরা খনি গেটে অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে।

এদিকে, আন্দোলনকারীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিক নেতারা।

শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে খনি কয়লা উৎপাদন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার খনি গেটে আন্দোলনরত শ্রমিকদের সাথে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) কর্মকর্তাদের মারপিট ঘটনাঘটে। তারপর থেকে শ্রমিকদের দাবির সাথে ‘ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটি’ একাত্মতা প্রকাশ করে মিছিল করে।

উল্লেখ্য, আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ