রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে নাইট কোচের সঙ্গে রোববার মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন।
এ দুর্ঘটনায় আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহন একটি নাইট কোচ রংপুরের শঠিবাড়ি বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু জন মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: