রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনে ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশে এসেছেন। সোমবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ঢাকায় তিন ঘন্টা অবস্থান করার পর তিনি ইউএস-বাংলার একটি উড়োজাহাজে করে কক্সবাজার যান।
বেলা তিনটার দিকে সড়কপথে কক্সবাজার থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে টেকনাফের বাজারছড়ার শামলাপুর রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
আগামীকাল (মঙ্গলবার) সকালে প্রিয়াঙ্কা উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প দেখতে যাবেন বুধবার। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: