কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেইসবুক লাইভয়ে কথা বলেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।
বৃহস্পতিবার সকালে নিজ ফেসবুক পেজে লাইভে প্রিয়াংকা বলেন, শিশুদের জন্য নির্ধারিত ক্যাম্প শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা পাশাপাশি থাকায় বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। এর ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, শিশুদের ধর্ম কী, বাবা-মাকে, এদের পরিচয় কী এগুলো বড় বিষয় না। শিশুদের জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কী? তাদের সবাই বলে ওঠে, আমরা স্কুলে যেতে চাই এবং সাংবাদিক হতে চায়। এ শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। তবে এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে।
প্রিয়াঙ্কা আরো বলেন, রোহিঙ্গাদের শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে।
গত ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।