জেলার খবর

মাগুরায় পিকআপ ভ্যান উল্টে নিহত ২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মাগুরা সদর উপজেলার আবালপুরের মাগুরা-ঝিনাইদহ সড়কে শনিবার পিকআপ ভ্যান উল্টে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন: পিকআপ ভ্যান চালক সদর উপজেলার জাগলা গ্রামের নূর ইসলাম (৩৫) ও ভাটা শ্রমিক একই উপজেলার সলুয়াপাড়া গ্রামের মামুন (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, সকালে কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যানে করে সদরের জাগলা থেকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল তিন শ্রমিক। পথে আবালপুর এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই চালক নূর ইসলামের মৃত্যু ও আহত হন তিন ভাটা শ্রমিক। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পরে ভাটা শ্রমিক মামুনের মৃত্যু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ