জেলার খবর

অপ্রয়োজনীয় সিজার থেকে বিরত থাকুন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক

প্রায় ৭০ শতাংশ সন্তান প্রসব হয় বেসরকারি হাসপাতালে যা নিরাপদ মাতৃত্বের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক।

অপ্রয়োজনীয় সিজার বন্ধ করার তাগিদ দিয়ে প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

সিজার করা থেকে বিরত থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।

রোববার দুপুরে সচিবালয়ে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন করতে উদ্যোগ নেয়া হচ্ছে।

দেশে ২০/৩০ শতাংশ ডেলিভারি হয় সরকারি হাসপাতালে— তার মধ্যে ১৫% হয়ে থাকে নিরাপদ সরকার চায়, সব সন্তানই নিরাপদ ও নরমাল ডেলিভারিতে প্রসব হোক। সেজন্য ৩ হাজার মিডওয়াইফ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এখন বাল্যবিয়ে রোধ, পুষ্টিহীনতা দুর করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ এ কথা উল্লখ করে মন্ত্রী আরও বলেন, বাল্যবিয়ে রোধ করা গেলে মাতৃমৃত্যুর হার কমে আসবে। সন্তান জন্মদানও নিরাপদ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ