মাদক নির্মূলের নামে কোনো নীরিহ মানুষ ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়নি— এ অজুহাতে কোনো নীরিহ মানুষ মারা গেলে প্রমাণ দিন—জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কোনো নীরিহ মানুষ ক্ষতিগ্রস্ত হলে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে অনুষ্ঠিত ঢাকা চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয় সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, দেশে ইয়াবা সুনামির মত ছড়িয়ে পড়েছে – এসব শত্রু শত্রুতা করছে। গ্রাম, পাড়ায় মহল্লায় পর্যন্ত মাদক চলে গেছে। মাদকের বিরুদ্ধে অভিযানে মানুষ খুশি। মানুষ জানে তারা কত বিপদে পড়েছে। মাদকের সঙ্গে অস্ত্র আসে। ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে অস্ত্র আসে, তাদের নির্মূলে র্যা ব- পুলিশ জুঁই ফলের গান গাইবে।
মিয়ানমার একদিকে রোহিঙ্গা পাঠাচ্ছে অন্যদিকে ইয়াবার স্রোত পাঠাচ্ছে— এ দেশের রাজনীতি হচ্ছে পরস্পর পরস্পরকে গায়েল করা, দেশের মানুষ জানে তারা কত বড় বিপদে পড়েছে, মাদক দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, সহনীয় পর্যায় না আসা পর্যন্ত এ অভিযান চলবে।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজিসহ জেলার পুলিশ ও সিভিল প্রশাসনসহ সড়ক বিভাগের কর্মকর্তারা ও পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এই সময় মন্ত্রী ফতেহপুর রেল ওভারব্রিজ নির্মাণকাজ পরিদর্শন করেন।