জেলার খবর

গাজীপুরের বিএনপির মেয়র প্রার্থীর বাসায় তল্লাশি চালানোর দাবি

গাজীপুরের বিএনপির মেয়র প্রার্থীর বাসায় তল্লাশি চালানোর দাবি
গাজীপুরের বিএনপির মেয়র প্রার্থীর বাসায় তল্লাশি চালানোর দাবি

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বাসায় অস্ত্র ও গোলাবারুদ থাকতে পারে—এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। অবিলম্বে সেখানে তল্লাশি চালানোর দাবি করেন তিনি।

সোমবার নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় অস্ত্র ও গোলাবারুদ আছে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ জন্য বিএনপি প্রার্থী ও তার সহেযাগিদের বাসায় তল্লাশির দাবিও জানান।

এদিকে, অভিযুক্ত বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, তাদের হয়রানীর জন্য এসব মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে আওয়ামী লীগ।

এ বক্তব্যের জবাবে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, অবৈধ নয়, তার কাছে বৈধ অস্ত্র আছে। প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে আওয়ামী লীগ।

নতুন করে ঘোষিত ভোট গ্রহণের সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন এই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১৮ জুন থেকে প্রচার-প্রচারণা করতে পারবেন প্রার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ