যশোরের শার্শায় যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারন ত্রিমোহিনী মোড়ে সোমবার বাসের ধাক্কায় ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার যান) যাত্রী হোসেন ও জিয়ারুল ইসলাম নামে দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ৭ জন।
নিহতরা হলেন: জাহিদ হোসেন ও জিয়ারুল ইসলাম।
আহতরা হলেন: ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের তাজু, শাওন, জাহিদ, কামাল গাজী, আয়ুব আলী, আবু বক্কর ছিদ্দিক ও ইলিশপুর গ্রামের ইসমাইল হোসেন।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জন পলিটন মিয়া বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাস বিপরীত মুখী ভটভটিকে ধাক্কা দিলে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে শার্শা উপজলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দু’জনের অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জিয়ারুল নামে আরো একজন মারা যান।