জেলার খবর

কুষ্টিয়ায় নিজ বাড়িতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

নাজমুল ইসলাম
নাজমুল ইসলাম

কুষ্টিয়ার সদর উপজেলায় নিজ ঘরে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নাজমুল ইসলাম (২৭) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি— সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কুষ্টিয়া জেলা শাখার ছাত্রলীগের সভাপতি ইয়ছির আরাফাত তুষার বলেন, নাজমুল কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে সংগঠনের সঙ্গে কাজ করছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, নাজমুলকে বুধবার রাত আড়াই টার দিকে নিজ ঘরে গুলি চালিয়ে হত্যা করা হয়। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাজমুলের বাবা সাংবাদিকদের বলেন, রাতে নাজমুল ও তার স্ত্রী উর্মি খাতুন নিজ ঘরে ছিল। গভীর রাতে নাজমুলের ঘর থেকে গুলির শব্দ পেয়ে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জনি জানান, মাথার ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে নাজমুলকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ