প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই তিনি।
বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।
আসামি গিকা চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
মামলার বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ।
তিনি বলেন, মামলার বাদী এজাহারে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন। এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
গত মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেন।