ময়মনসিংহের নন্দাইলে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে উপজেলার উত্তর বানাইল গ্রামে আবুবক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির হলুদ ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ছয় জন আহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল হাসেম নামে এক কৃষক মারা যান। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আবুবক্কর সিদ্দিক ও তার ছেলে ইলিয়াস আলীকে আটক করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: