জেলার খবর

সিরাজগঞ্জে বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

 সিরাজগঞ্জে বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষ
সিরাজগঞ্জে বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষ

সিরাজগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে চার জনের মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।

বাসটি কভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। শনিবার ভোরের দিকে বাসটি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় একটি কভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। দুটি গাড়িই উল্টে মহাসড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলে চার বাসযাত্রী মারা যান। তাদের মধ্যে একজন নারী আর তিনজন পুরুষ রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে।

ওসি শহিদ বলেন, এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ