জেলার খবর

দেশ ছেড়েছে বদি

বদির স্কুলবন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নুরী
বদির স্কুলবন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নুরী

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান সময়ে আলোচনার মধ্যেই ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে উখিয়া-টেকনাফ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি।

তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুক্রবার ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সে।

এ সময় সঙ্গে ছিল বদির স্কুলবন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নুরী।

এর আগে ২৬ মে এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও মেয়ে জামাই ব্যারিস্টার রানা আশরাফ ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যান।

বিষয়টি নিশ্চিত করে এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা যাওয়ার সময়সূচি অনেক আগেই নেয়া ছিল।

হেলাল আরও বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন। এ ছাড়া রমজানের শেষ সপ্তাহজুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন ও সৌদিতে ঈদুল ফিতর উদযাপন শেষে ১৭ জুন দেশে ফিরবেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, তিনি প্রশাসনকে অবহিত করেই সৌদি আরব গেছেন।

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ফেইসবুকেও আলোচনায় রয়েছে আব্দুর রহমান বদি।

বদির সৌদি আরব যাওয়ার খবরে ক্ষোভ জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান চৌধুরী।

তিনি বলেন, ইয়াবা পাচারে সম্পৃক্ততায় এমপি বদি ও তার ভাইয়েরাসহ নিকট স্বজনদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। ইতোপূর্বের সব তালিকায় এমপি বদিসহ এসব স্বজনদের নাম ছিল। মাদকবিরোধী অভিযানের মধ্যেই টেকনাফে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বদির বড় বোনের দেবর আকতার কামাল এবং টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক।

একরামুল কখনও ইয়াবায় ব্যবসায় ‘জড়িত ছিলেন না —এ কথা জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, একরামুল সম্পূর্ণ নির্দোষ। ইয়াবা ব্যবসায়ী চক্রের শীর্ষ গডফাদার অথবা ষড়যন্ত্রকারী বিশেষ অন্য কোনো মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে আমাদের ধারণা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ