জেলার খবর

নোয়াখালীতে মাদকের টাকা লেনদেন নিয়ে বিরোধ, নিহত ১

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তার নাম মো ইসমাইল (৫৫)। আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।

এ সময় হামলায় ইসমাইলের দুইভাই রিপন ও মো. হোসেন আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয় হয়েছে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, গত শুক্রবার সন্ধ্যায় নিহত ইসমাইলের ভাই জাহাঙ্গীর পাওনা টাকা আদায়ের জন্য রামপুর চৌরাস্তা বাজারে যান। এ সময় রবিন, কিবরিয়া, সজল, ইকবাল ও রিয়াদ তাকে আটকে রাখে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরপর রোববার রাতে রবিন ও তার সহযোগীরা জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালাতে গেলে বাড়ির লোকজন তাদেরকে ধাওয়া করে।

কিছুক্ষণ পর রবিন ও তার সহযোগীরা সংগঠিত হয়ে চৌরাস্তা বাজারে জাহাঙ্গীরের তিন ভাইকে পিটিয়ে আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় ইসমাইলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ