জেলার খবর

পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

পুকুর থেকে ৪ শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে ৪ শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ মঙ্গলবার একটি পুকুরে ভেসে উঠেছে।

শিশুরা হলো: হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের শুকু কমিশনার বাড়ির ওয়াসিমের দুই ছেলে রাহুল (১৩) ও শামিম (১১), একই বাড়ির আহসান হাবিবের ছেলে আরাফাত হোসেন রায়হান (১১) এবং শাহরাস্তি উপজেলার বোচ্চা গ্রামের নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে ৪ শিশুর মরদেহগুলো ভাসতে দেখেন। পরে শিশুগুলোর মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। মঙ্গলবার ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠার খবর পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ