জেলার খবর

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইল
টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন।

আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক ও হেলপার মারা যান। আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ