ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। এ মার্কেটে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অনেকক্ষণ চেষ্টার পর সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নেভানো হয়।
এদিকে, ঘটনাস্থলে লোকসমাগম ঠেকাতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: