জেলার খবর

ধামরাই-টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় বৃহস্পতিবার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে মাইক্রোবাসটি খুলনা যাওয়ার পথে বাথুলী এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং ৩ যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন: দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) এবং একই উপজেলার মুন্না (২৮)।

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক ও হেলপারসহ একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ