জেলার খবর

চট্টগ্রামে ট্রাকচাপায় দুই নারীসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় ট্রাকচাপায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৩ জন হলেন: নাসরিন আক্তার (৩৫), হাসিনা (৪০) ও শাহপরান (২৮)। পুরুষ আরেকজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এছাড়া আহত আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনিল বড়ুয়া (৪৫), শারমিন আক্তার (২৩), রিগান (৩৩), সিফাত (১৬), দিদার (৩০) ও জাহাঙ্গীর আলমকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে বাকলিয়ায় একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি রিকশা ও অটোরিকশাকে চাপা দেয়।

শাহ আমানত সেতুর অদূরে মেরিনার্স সড়কের প্রবেশ মুখে যেখানে এ দুর্ঘটনা ঘটে, সেখানে বেশ কয়েকটি রিকশা ও অটোরিকশা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। টেম্পোতে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেকে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভিড়ের মধ্যে উঠে পড়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ