চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় শনিবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
নিহতরা হলেন : সাতকানিয়ার আবদুর রাজ্জাক ও অজ্ঞাত এক নারী।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীমউদ্দিন বলেন, কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীসহ ২ জনের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: