বিরোধী দল হিসেবে বিএনপি নেতা মওদুদ আহমেদ বাজেট প্রসঙ্গে গতানুগতিক কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ সময় তিনি অভিযোগ করেন, মওদুদ ঠিক মত বাজেট পড়েননি।
শনিবার সকালে ভোল সদরের ভেদুরিয়া, ভেলুমিয়া, চরসামাইয়া ইউনিয়নে যাকাতের কাপড় বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বাজেটে গরীব থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের উপকার হবে।
একই সঙ্গে দেশে স্বাস্থ্য, বিদ্যুৎ, বিনিয়োগ, রপ্তানি ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: