জেলার খবর

আশুলিয়ায় পানির ট্যাংক ধসে মা-ছেলের মৃত্যু

সাভার
সাভার

ঢাকার আশুলিয়ার ঘুমাইল বাংলাবাজার এলাকায় পানির ট্যাংক ধসে মা-ছেলের মৃত্যু হয়েছে।

তারা হলো: সেলিনা বেগম (৩৫) ও সিয়াম (৭)। আহত হয়েছে সেলিনার ভাই টুটুল (২০)। তবে সেলিনার আরেক ছেলে সেলিম অক্ষত রয়েছে।

সেলিনা একজন পোশাক কর্মী ছিলেন। পাঁচ বছর আগে তার স্বামী মারা যায়। তাদের বাড়ি গাইবান্ধায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সেলিনা যেই ঘরে থাকতেন তা টিনের ঘর। তবে ঘরের সামনের বারান্দার ওপর ছাদ ঢালাই দেওয়া। সেই ছাদের ওপর উঁচু পিলার করে এর ওপর পানির ট্যাংক বানানো হয়েছিল। সোমবার ভোর ৫ দিকে এ দুর্ঘটনা ঘটে ভোরে ট্যাংকের একটি অংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার করে ময়নাতদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবীর জানান, পানির ট্যাংকটি ধসে ঘুমন্ত সেলিনা, তার দুই সন্তান ও এক ভাইয়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিনা ও তার এক ছেলে মারা যায়। অন্য ছেলে অক্ষত থাকলেও সেলিনার ভাই কিছুটা আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ