জেলার খবর

রাঙামাটি-কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১১

পাহাড় ধস
পাহাড় ধস

রাঙামাটি-কক্সবাজারে পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পাহাড়ের মাটি ধসে রাঙামাটি-খাগড়াছড়ি এবং বান্দরবান-চট্টগ্রাম সড়ক পানিতে তলিয়ে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম, রাঙামাটিসহ আশপাশের জেলায় রোববার থেকেই মুষলধারে বৃষ্টি ছিলো। এতে পাহাড়ধসের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারি সবাইকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছিলো। এর মধ্যেই আজ ভোরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুরে ৪৫টি, বগাছড়িতে ৪২টি এবং বুড়িঘাটে ১টি বসতঘর মাটি চাপা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। আর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছ চাপায় মারা গেছেন এক রোহিঙ্গা শিশু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ