দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলাবাহিনীর অব্যাহত মাদকবিরোধী অভিযানে সোমবার ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানিয়েছেন, নগরীর কালীবাড়ি মহল্লায় একটি পরিত্যক্ত বাড়িরতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
এদিকে, নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকব্যবসায়ীসহ ২৭ জনকে আটক করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: