সড়কে বাড়তি যানবাহনের চাপ ও বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সকালে ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যাওয়ায় এবং বৃষ্টিতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে ১২ টার পর থেমে যানজট কমতে থাকে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় বাড়তি যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহন সঙ্কটকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী।
এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে যাত্রীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে সাতশরও বেশি যানবাহন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: