ময়মনসিংহ ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টবেলসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, সকালে ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম ও সিএনজি চালক আবুল হাশেম নিহত হন। হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, জামালপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা দুইটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ৫ জন আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর মোশারফ হোসেন ও তার এক মেয়ের মৃত্যু হয়। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: