জেলার খবর

অভয়নগরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

অভয়নগরে 'বন্দুকযুদ্ধ'
অভয়নগরে 'বন্দুকযুদ্ধ'

যশোরের অভয়নগর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দু'টি গ্রুপের মধ্যে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম (৩৮) উপজেলার নওয়াপাড়া ড্রাইভার পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

শহীদুল একজন মাদক ব্যবসায়ী— তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় দু'দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় জানা যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ