মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে— মনু নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার থেকে কমে ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে কমেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ। শহর রক্ষা বাধ ভেঙে প্লাবিত এলাকার দুর্গত মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
সরকারি খাদ্য গুদামে পানি ঢুকে প্রায় তিনশ মেট্রিক টন চাল ও গম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত শনিবার রাতে মনু নদীর পানি বেড়ে শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গায় ভেঙে তলিয়ে যায় জেলা সদরের একাংশ।
পৌরসভার তিনটি ওয়ার্ড এবং অন্য তিনটি ইউনিয়নের ২৫টি গ্রাম হয়ে পড়ে জলমগ্ন। মৌলভীবাজার-সিলেট সড়ক তলিয়ে যাওয়ায় এখনো দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: