জেলার খবর

মনু নদের পানি কমলেও বাড়তে শুরু করেছে হাওরের

মনু নদের পানি কমলেও বাড়তে শুরু করেছে হাওরের
মনু নদের পানি কমলেও বাড়তে শুরু করেছে হাওরের

মনু নদের পানি কমে মৌলভীবাজার শহরের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।

মৌলভীবাজার-সিলেট সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে, জেলার কুশিয়ারা নদীর পানি বেড়ে বাধ ভেঙে কাওয়াদীঘি হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীর হুন্দিরকুল নামক স্থানে বাধ ভেঙে কাওয়াদীঘি হাওরে পানি প্রবেশ করেছে।

হাওরের পানি বাড়তে থাকায় রাজনগর উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, মৌলভীবাজার সদরের পানি নামতে শুরু করায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা।

মনু নদীর পানি ৯৫ সেন্টিমিটার থেকে কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সদর উপজেলার প্লাবিত তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের পানি বেড়েছে।

মৌলভীবাজার-সিলেট সড়ক থেকে পানি নেমে গেছে। যানচলাচল শুরু হলেও ভারী কোনো যানবাহন এ সড়ক দিয়ে চলছে না। হালকা যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ