ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় বুধবার মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে জানান তিনি।
নিহতদের মধ্যে এক নারী ও দু'জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: