জেলার খবর

খুলনায় বাস খাদে পড়ে পাঁচ জনের মৃত্যু

 খুলনা
খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে বাসটি এ দুর্ঘটনায় পড়ে।

নিহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে। তারা হলেন- মোস্তফা গাজী ও শরীফুল ইসলাম। তাদের দু'জনের বাড়ি কয়রা উপজেলায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বাসটি (সাতক্ষীরা-জ ১৪-০০৮৮) অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনায় আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় পৌঁছালে অপরপ্রান্ত থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন।

তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটিতে আসা অধিকাংশ যাত্রী শ্রমিক। তারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ