নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যানের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন বলেন, শুক্রবার সকালে নওগাঁ থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জমুখী একটি ট্রাক আসার পথে উপজেলার গোডাউন পাড়া মোড়ে একটি চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়।
ভ্যানচালক ও আরো একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: