রাজবাড়ীতে রুমান শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, উক্ত্যেতের প্রতিবাদ করায় বখাটেরা রুমানকে পিটিয়ে খুন করেছে।
শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাসেল নামে এ যুবক প্রায়ই রুমানের ভাগ্নিকে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদে রুমান ও তার বন্ধুরা রাসেলকে এমন কাজ থেকে বিরত থাকতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার দলবল নিয়ে রুমানসহ তার বন্ধুদের লাঠি দিয়ে পিটালে তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করে।
তার ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিনো হয়েছে। বখাটেরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপা্রপ্ত কর্মকর্তা- ওসি মির্জা একে আজাদ জানান, ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ রাতভর অভিযান চালিয়েছে। তবে পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। দ্রুতই তাদের ধরা হবে।