জেলার খবর

কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচ জনের মৃত্যু

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচ জন মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৪ জন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড পৌর এলাকার সাতুটিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তারা সকলে নির্মাণ শ্রমিক— ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত একশ’ জন সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে সাতুটিয়া ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ ফিট নিচে পড়ে যায়। এতে গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চার জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, থানার কাছে সাতুটিয়া এলাকায় সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। বাকি ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ