জেলার খবর

পদ্মায় যাত্রী নিয়ে স্পিডবোট উল্টেছে, এখনো অনেক যাত্রী নিখোঁজ

পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টেছে
পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টেছে

মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে স্পিডবোট উল্টে যায়।

তাৎক্ষণিকভাবে স্পিডবোট থেকে কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে আসছিল। মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করেন।

নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করেছে।

পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ