জেলার খবর

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান কে-৮ডব্লিউ।

এর আগে ৯টা ৪ মিনিটে যশোর এয়ারপোর্টের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সর্বশেষ বিমানটির যোগাযোগ হয়। পরে ৯টা ৬ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিমানটি প্রথমে আকাশে কয়েকদফা অস্বাভাবিক গতিতে চলে। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়। এরপরই হাওরে আছড়ে পড়ে বিমানটি। রাতেই যশোর বিমানবাহিনী, যশোর ক্যান্টানমেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। নিহত দুই পাইলট, স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশের মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা জানা যায়নি। ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

এদিকে, বিমানটির উদ্ধারকাজ চলছে। দুপুর পর্যন্ত দুই পাইলটের দেহাবশেষ ও বিমানের ৩৫% উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ