গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় মঙ্গলবার ফোম তৈরির কারখানা ও গুদামে লাগা আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের ব্যাড (ফোম) এবং সিনথেটিক কাপড় তৈরির কারখানা ও গুদামে ভোরে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকার বানজিং বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: