জেলার খবর

বান্দরবানে পাহাড় ধসে ঘর চাপা পড়ে নারী-শিশুসহ চার জনের মৃত্যু

বান্দরবানে পাহাড় ধস
বান্দরবানে পাহাড় ধস

বান্দরবানে অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার পাহাড় ধসে ঘর চাপা পড়ে নারী-শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে জেলা শহরের কালাঘাটা বীর বাহাদুর নগরে এক নারীর এবং লামার দুর্গম সরই ইউনিয়নে একই পরিবারের তিন জন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা ১২টার দিকে জেলা শহরের কালাঘাটা বীর বাহাদুর নগরে রোয়াংছড়ি সড়ক সংলগ্ন এলাকার পাহাড় ধসে মিলন দাশ নামের একজনের ঘরটি চাপা পড়ে। এ সময় মিলন দাশের স্ত্রী প্রতিমা রাণী দাশ (৪৫) মাটি নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বীর বাহাদুর নগরে গিয়ে দেখা যায়, মিলন দাশের বাসা বিপদকজনকভাবে পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়। সেখানে একটি মসজিদ ও বেশ কয়েকটি পরিবারও পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। পৌরসভার কালাঘাটা এলাকার কাউন্সিলর অজিত কুমার দাশ বলেন তিনি এবং প্রশাসন থেকে বার বার ঝুঁকিপূর্ণ বাসাবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হলেও কেউ সরছে না।

এদিকে, লামা উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের দুর্গম কালাইয়ের ছড়ায় বেলা ১টার দিকে মাঈন উদ্দিনের বাড়িতে পাহাড় ধসে পড়ে।

এ সময় মাটি চাপা পড়ে মাঈন উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ (৩৫), ছেলে বৌ রিজিয়া বেগম (২৩) ও নাতনী হালিমা বেগম (৩) নিহত হন।

স্থানীয়রা জানান, তারা বাগানের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে।

সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালাইয়ের ছড়া এলাকার সদস্য আশ্রাফ আলী বলেন পাহাড় ধসের ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেয়া হলেও এলাকাটি দুর্গম হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে আসতে পারেনি। স্থানীয় লোকজন মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করেছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, মাটি চাপা অবস্থা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হওয়ায় এখানো তিনি সেখানে পৌঁছতে পারেননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ