জয়পুরহাটের কোকিলের মোড় এলাকায় বৃহস্পতিবার গাছের সঙ্গে ধাক্কা লেগে গরু বোঝাই ভটভটি উল্টে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
নিহতরা হলেন : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী কাউছার রহমান (৪০) এবং চাপাইনবাবগঞ্জের ধানসুড়া গ্রামের বাসিন্দা ও ভটভটিচালক মানিক হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজশাহীর সিটি মোড় হাট থেকে ভটভটিতে গরু নিয়ে জয়পুরহাট-ধামুরহাট সড়ক দিয়ে ব্যবসায়ীরা বাড়ি ফেরার সময় ধামুরহাটের কোকিল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী কাউছার রহমান মৃত্যু হয়। পরে আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নেয়ার পর ভটভটি চালক মানিক হোসেন মৃত্যু হয়।
নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।