যশোরে বিধ্বস্ত ‘কে-৮’ বিমানটি উদ্ধারে পঞ্চম দিনের মতো অভিযান চলছে। সেনা, বিমান ও নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পঞ্চম দিনের মতো বুকভরা বাওড়ে বিধ্বস্ত বিমানটির উদ্ধার কার্যক্রম শুরু হয়। এর মধ্যেই বিমানের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। এখন ইঞ্জিন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
গত রোববার রাত সোয়া ৯টার দিকে যশোর বিমান বন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় ‘কে-৮’ বিমানটি। এ সময় বিমানের ২ জন পাইলট নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: