জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সাভার, কুমিল্লা ও গাজীপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে মোটরসাইকেলে করে পাবনা যাওয়ার পথে আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে তারা বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এদিকে, কুমিল্লা দাউদকান্দিতে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস ওভারটেকিংয়ের সময় ড্রীমলাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ড্রীমলাইন পরিবহনের বাসটি খাতে পড়ে এক বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় আহত বাসের ১৭ যাত্রীকে গৌরিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর গাজীপুরের শ্রীপুরে সিএনজি উল্টে মারা গেছেন এক নারী শ্রমিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ