যশোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের আগেই ঘটনাস্থলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে এয়ার শুটারগান, একরাউন্ড গুলি ও ৫টি বোমা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: