গাইবান্ধায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে রংপুরগামী সোমা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ দুই জন নিহত হন।
এ ঘটনায় দুই বাসের কমপক্ষে ৩০জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: