নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে মঙ্গলবার ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তারা হলেন: দীন ইসলাম, ইমন, জনি, ফালান। এখনো সুজন ও ওসমান গণিসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. নেওয়াজ বলেন, রোববার রাতে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার পরপরই স্টিলবডির ট্রলারটির ছাউনি ভেঙে নদীতে পড়ে যায়। ওই সময় ছাউনির ওপর অর্ধশত যাত্রী অবস্থান করছিলেন। ওই ঘটনায় ট্রলারে থাকা দুই যাত্রী আহত হন।
গত রোববার রাতে ওই দুর্ঘটনার পর সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩ জন ডুবুরি উদ্ধার কাজ শুরু করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: