রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ১৮ গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফের ডাক অবরোধের কারণে রাঙামাটি থেকে নানিয়ারচরে কোনো বাস চলাচল করছে না। নৌপথেও ছেড়ে যায়নি কোন লঞ্চ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইউপিডিএফের অভিযোগ, প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপ ১৮ গ্রামবাসিকে অপহরণ করেছে। এরই প্রতিবাদে এ অবরোধের ডাক দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: